উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলার বা ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। জাপানের প্রভাবশালী সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। চলতি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় এ বিষয়ে বড় ঘোষণা আসতে পারে। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই বিনিয়োগের রূপরেখা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত এই বিনিয়োগ মূলত অটোমোবাইল, উৎপাদনমুখী শিল্প এবং জ্বালানি খাতের অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে। সুমিতোমো করপোরেশনের মতো খ্যাতনামা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে এই বিনিয়োগ কার্যক্রম পরিচালিত হতে পারে। বিশ্লেষকদের মতে, এই বিনিয়োগ বাস্তবায়ন হলে বাংলাদেশের শিল্প উৎপাদন বৃদ্ধি ও জ্বালানি খাতের সক্ষমতা শক্তিশালী হবে। দীর্ঘদিন ধরে অবকাঠামো ও বাণিজ্যিক উন্নয়নে জাপান বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদার হিসেবে কাজ করে আসছে।