উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় মো. হাসনাইন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে কলেজ গেটসংলগ্ন মিরপুর রোডের মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়। অভিযানকালে তার কাছ থেকে ১১ ইঞ্চি লম্বা একটি খোলা সুইচ গিয়ার উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হাসনাইন ভোড়ার বোরহানউদ্দিন থানার দিঘীরপাড় এলাকার নুরনবীর ছেলে এবং তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থানের কথা স্বীকার করেছেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এই আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের আইনি প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।