উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
ইনানির সমুদ্রসৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির ঘটনায় পুরো দেশবাসী শোকাভিভূত হয়ে পড়েছে। শনিবার সকাল ৭টার দিকে টুপটুপ রিসোর্টটিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা ১১টার দিকে তা নিয়ন্ত্রণে আনেন। অগ্নিদগ্ধ হয়ে নিঃশেষ হওয়া মৃত ১০ জনের মধ্যে একই পরিবারের ৬ জন রয়েছেন এবং ৮ জনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সবার শরীর এতটাই পুড়ে গিয়েছে যে লাশ শনাক্ত করাই কঠিন হয়ে পড়েছে এবং কাঠের ঘরটি পুরোপুরি ভস্মে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস নোটিশ জারি করলেও এবং পরিচালনার অনুমোদন না থাকলেও রিসোর্টটি কীভাবে চলছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও স্থানীয় প্রশাসনের দায়িত্বহীনতার খেসারত সাধারণ মানুষকে জীবন দিয়ে দিতে হচ্ছে। অনুমোদনহীন কোনো প্রতিষ্ঠান আর চলতে দেওয়া হবে না এবং প্রতিটি স্থাপনা ঠিকঠাক রয়েছে কিনা তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত মনিটর করতে হবে। নিয়ম অমান্যকারী প্রতিষ্ঠানগুলো অবিলম্বে বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়েছে।