উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আপিয়া সিকদার ||
আদালত প্রাঙ্গণে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কয়েকজন সাংবাদিক। এক সাংবাদিকের হাতে খামচি দেওয়ার অভিযোগ উঠেছে পরীমনির বিরুদ্ধে। এ ঘটনায় আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।জানা যায়, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালতের কার্যক্রম শেষে বের হওয়ার সময় সাংবাদিকরা তার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।এ সময় পরীমনি এক সাংবাদিকের বিরুদ্ধে তার গায়ে হাত দেওয়ার অভিযোগ তোলেন। তবে ওই সাংবাদিক অভিযোগ অস্বীকার করেন। উল্টো তার অভিযোগ, পরীমনি তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তার হাতে খামচি দেন।ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া পরীমনির ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কিতে কয়েকজন সাংবাদিক আহত হন বলে অভিযোগ উঠেছে। এমনকি এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যাওয়ার ঘটনাও ঘটেছে।এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আদালত প্রাঙ্গণে সংবাদকর্মীদের নিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে।ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।