উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
ধর্মপ্রাণ মুসলমানদের ওমরাহ পালনের স্বপ্ন পূরণে বিশেষ সুযোগ নিয়ে এসেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল প্ল্যাটফর্ম ‘নুসুক’ (Nusuk) অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের এই সুযোগ দেওয়া হচ্ছে। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ প্রতিযোগিতাটি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতায় অংশ নিতে বিশ্বের যেকোনো প্রান্তের ১৮ বছর বা তার বেশি বয়সি মুসলিম নাগরিকরা আবেদন করতে পারবেন। বিজয়ীদের জন্য থাকছে সৌদি আরব যাওয়া-আসার ফ্রি বিমান টিকিট, ওমরাহ ভিসা প্রসেসিং এবং মক্কা-মদিনায় ১০ রাত যাপনের উন্নত আবাসন সুবিধা। এবারের বিশেষ আকর্ষণ হলো, প্রতিদিনের বিজয়ী নিজের সঙ্গে আরও একজনকে সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। আগ্রহীদের প্রথমে স্মার্টফোনে ‘Nusuk’ অ্যাপটি ডাউনলোড করে নাম, ই-মেইল ও পাসপোর্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অ্যাপের ‘Game Center’ বা ‘Nusuk Challenge’ অপশনে গিয়ে পবিত্র কোরআন, সিরাত বা ওমরাহর নিয়মাবলির ওপর কুইজে অংশ নিতে হবে। সঠিক উত্তর দিলে নাম স্বয়ংক্রিয়ভাবে দৈনিক লটারির তালিকায় অন্তর্ভুক্ত হবে। এছাড়া প্রতিদিনের লটারিতে বিজয়ী আরও ১০ জন পাবেন জমজমের পানির ২০টি করে বিশেষ কার্ড। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতারণা এড়াতে শুধুমাত্র অফিশিয়াল অ্যাপ বা ভেরিফাইড মাধ্যম ব্যবহার করতে হবে। নিজের ইনভাইট কোড ব্যবহার করে অন্যদের আমন্ত্রণ জানালে লটারিতে জেতার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।