উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি আজ রোববার (৮ নভেম্বর)। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আরাধনা এবং আলোর উৎসব ঘিরে দেশের বিভিন্ন স্থানে চলছে নানা প্রস্তুতি। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর শ্যামাপূজা অনুষ্ঠিত হয় এবং এ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আয়োজন করা হয়েছে। পঞ্জিকা অনুযায়ী, আজ দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়ে আগামীকাল সোমবার সকাল ১১টা৫৮ মিনিটে শেষ হবে। সাধারণত মধ্যরাতে কালীপূজা অনুষ্ঠিত হয় এবং একই তিথিতে অনেকেই লক্ষ্মীপূজার আয়োজন করে থাকেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অন্ধকার ও অশুভ শক্তিকে দূর করে আলো, সত্য ও কল্যাণের প্রতিষ্ঠার বার্তা বহন করে দীপাবলি। রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, বরদেশ্বরী কালীমাতা মন্দিরসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে শ্যামাপূজার আয়োজন করা হয়েছে। এদিন সন্ধ্যায় বাড়িতে ও শ্মশানে প্রদীপ জ্বালিয়ে প্রয়াত বাবা-মা ও স্বজনদের স্মরণ করেন হিন্দু ধর্মাবলম্বীরা।