উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
ইসলামে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানের অধিকার সুপ্রতিষ্ঠিত। সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে অন্যের ঘরে বিনা অনুমতিতে প্রবেশ ইসলামে নাজায়েজ বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মূলত গৃহবাসীদের অস্বস্তি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পবিত্র কোরআনের সুরা নুরের ২৭ ও ২৮ নম্বর আয়াতে স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, অনুমতি ছাড়া ও সালাম না দিয়ে কারো ঘরে প্রবেশ করা যাবে না। এমনকি অনুমতি না পেলে ফিরে যাওয়াই অধিক পবিত্রতার কাজ বলে বিবেচিত হয়। হাদিসে এসেছে, কেউ যদি বিনা অনুমতিতে কারো ঘরে উঁকি দেয়, তবে তা অমার্জনীয় অপরাধ। কারো সঙ্গে দেখা করার প্রয়োজন হলে দরজার ঠিক সামনে না দাঁড়িয়ে ডানে বা বামে আড়ালে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে দরজা খুললে সরাসরি ঘরের ভেতর নজর পড়ার সম্ভাবনা থাকে না। কারো বাড়িতে গিয়ে তিনবার সালাম ও অনুমতি চাওয়ার পরও যদি কোনো সাড়া না পাওয়া যায়, তবে সেখানে প্রবেশ না করে ফিরে আসাই ইসলামের শিক্ষা। বুখারি শরিফের ৬২৪১ নম্বর হাদিসে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই নির্দেশ দিয়েছেন।