উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের যে প্রস্তাব দিয়েছেন, তা জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ। দূষণকারীদেরই ক্ষতির মূল্য পরিশোধ করতে হবে—মহাসচিবের এই আহ্বান উন্নত বিশ্বের নৈতিক দায়বদ্ধতাকে পুনরায় সামনে নিয়ে এসেছে। তবে কপ-৩১ সম্মেলনে বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের অনুপস্থিতি বড় ধরনের সংশয় তৈরি করেছে। যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপানের শীর্ষ নেতাদের এই অনুপস্থিতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় তাদের রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই স্পষ্ট করে তোলে। জলবায়ু পরিবর্তন এখন বাংলাদেশের নিত্যদিনের বাস্তবতা। এই সংকট মোকাবিলায় ধনী দেশগুলোর প্রতিশ্রুতি ভঙ্গের সংস্কৃতি ও গড়িমসির বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল শক্তিশালী কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ন্যায্য ক্ষতিপূরণ আদায়ে সফল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সম্মেলনে প্রধানমন্ত্রী ঋণের পরিবর্তে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদান ও বিনিয়োগের ওপর জোর দিয়েছেন।