উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
প্রিন্ট: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫০ এএম সাহিত্য সংরক্ষণ ও গবেষণায় গুরুত্ব দেওয়ার তাগিদ প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচার আরও পড়ুন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, বৈষম্যবিরোধী চেতনা এবং অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বায়ান্ন, ছেষট্টি ও একাত্তর থেকে শুরু করে নব্বই ও চব্বিশের গণ-অভ্যুত্থানেও তার কবিতা ও গান ছিল মুক্তির অন্যতম প্রেরণা। বুধবার যুগান্তর আয়োজিত ‘জাতীয় জীবনে নজরুলচর্চার অপরিহার্যতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বিশিষ্ট চিন্তাবিদ, গবেষক ও শিল্পীদের আলোচনায় একটি হতাশাজনক সত্য উঠে এসেছে : নজরুলচর্চা আজ অনেকাংশেই আনুষ্ঠানিকতার গণ্ডিতে সীমাবদ্ধ। প্রতিমন্ত্রী নিজেই বলেছেন, নজরুলের নামে একাধিক প্রতিষ্ঠান ও স্থাপনা থাকলেও সেখানকার শিক্ষার্থীদের মধ্যে তার সাহিত্য ও সংস্কৃতির চর্চা আশানুরূপ নয়। প্রতিমন্ত্রী আরও বলেছেন, নজরুলকে শুধু আনুষ্ঠানিকতায় আটকে রাখলে চলবে না; তাকে মানুষের মনোজগতে প্রতিষ্ঠা করতে হবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের অবহেলা, পৃষ্ঠপোষকতার অভাব, দুর্নীতি, পরিকল্পনাহীনতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না। বক্তাদের অনেকে মনে করেন, নজরুলের লেখা রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য; এখনো তার অনেক কাজের অনুসন্ধান ও সংরক্ষণ দরকার। শিল্পীদের প্রতি দৃষ্টিভঙ্গিতে বৈষম্যের অভিযোগও উঠেছে। একজন বক্তা বলেছেন, নজরুলকে কখনো হিন্দুত্ববাদী বয়ানে, কখনো মুসলিম সেন্টিমেন্টের সংকীর্ণ গণ্ডিতে বন্দি করে নিজস্ব রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। সংস্কৃতিকে যে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়, প্রতিমন্ত্রীর এ কথা নজরুলের ক্ষেত্রেও প্রযোজ্য।