উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে নেমেছে। তবে একই সময়ে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৬৩ শতাংশে নেমে আসায় সাধারণ মানুষের আয় ও ব্যয়ের মধ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও বেসরকারি খাতের কর্মীরা রয়ে গেছেন চরম অনিশ্চয়তায়। বেতন-ভাতার তুলনায় নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ মাছ, মাংস ও পুষ্টিকর খাবারের তালিকা ছোট করতে বাধ্য হচ্ছে। এছাড়া জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের ফলে পরিবহণ ও খাদ্যপণ্যের খরচ বেড়েছে, যা শেষ পর্যন্ত ভোক্তার ওপরই চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি সামাল দিতে সরকার আমদানি ব্যয় কমানো, শুল্ক যৌক্তিকীকরণ এবং বাজার তদারকি জোরদার করার উদ্যোগ নিয়েছে। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, মজুতদারি ও কৃত্রিম সংকট রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে, তবে এসব উদ্যোগের সফল বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ। বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি বেসরকারি খাতে মজুরি সমন্বয় এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত দরিদ্রদের কাছে পৌঁছানো জরুরি। সিন্ডিকেট ও অসাধু চক্রের দৌরাত্ম্য কমিয়ে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনাই এখন সময়ের প্রধান দাবি।