উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আপিয়া সিকদার ||
রাজধানীতে ভিন্নমাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় আর্ট ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর সেরা বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় উত্তরা বিসিক অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ও ভিন্নমাত্রা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ দীদার বখত।প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, কবি, লেখক, ছড়াকার ও অভিনেতা এটিএম ফারুক আহমেদ।প্রধান আলোচক ছিলেন তরুণ শিল্প উদ্যোক্তা, লেখক ও শিক্ষাবিদ এবং মানহা গ্রুপের চেয়ারম্যান লায়ন ড. মহিবুল্লাহ শাহিন।সম্মানিত অতিথি ছিলেন লেখক, গবেষক ও সমাজসেবক ফার্মাসিস্ট বিনয় কৃষ্ণ বাড়ৈ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব ও ভিন্নমাত্রা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন তাজুল ইসলাম নজরুল।বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার তাজউদ্দিন আহমেদ তানভীর এবং ড. তৌয়েবুর রহমান খান।অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন কবি, কথাসাহিত্যিক, বাচিকশিল্পী ও শিশুতোষ লেখক নাজনীন তৌহিদ।স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ফেরদৌসী, চেয়ারম্যান, কর্ডোভা গ্রুপ ও ভাইস চেয়ারম্যান, ভিন্নমাত্রা ফাউন্ডেশন।এ ছাড়া অতিথি হিসেবে ছিলেন সহযোগী অধ্যাপক হাবীবা আখতার পাপিয়া, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিমুফতি তাওহীদুল ইসলাম কাসেমী, প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, আন নূর শিশু একাডেমি ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম;এবং শেখ মনিরুজ্জামান জুয়েল আনন্দ, সভাপতি, উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাব, কবি, লেখক ও সাংবাদিক।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ, চেয়ারম্যান, ভিন্নমাত্রা ফাউন্ডেশন।শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশ, শিল্পচর্চায় উৎসাহ প্রদান এবং প্রতিভাবানদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করে ভিন্নমাত্রা ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রতিযোগিতার সেরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।