উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
প্রিন্ট: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ এএম ধূমপান বর্জনসহ স্বাস্থ্যকর জীবনযাপনে গুরুত্ব দিতে হবে প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম পোশাক খাতে অস্থিরতা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শিশু-কিশোরদের পাপরাজ্য আরও পড়ুন ডায়াবেটিস এখন আর শুধু বয়স্কদের রোগ নয়, তরুণ প্রজন্মের মধ্যেও তা উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞদের সাম্প্রতিক পর্যবেক্ষণ বলছে, ৩০ থেকে ৩৫ বছর বয়সি তরুণদের মধ্যে ধূমপানের কারণে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। এটি উদ্বেগজনক। কারণ, যে বয়সে একজন মানুষের কর্মক্ষমতা, সৃজনশীলতা ও উৎপাদনশীলতা সর্বোচ্চ পর্যায়ে থাকার কথা, সে বয়সেই নানা জটিল রোগের ঝুঁকিতে পড়ছেন অনেকে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রথমেই প্রয়োজন জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন। ধূমপান ও সব ধরনের তামাক বর্জন, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত হাঁটা ও শরীরচর্চা এবং ওজন নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিতে হবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করানো জরুরি। বিশেষ করে যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদের বাড়তি সতর্কতা প্রয়োজন। উপসর্গ দেখা দেওয়ার অপেক্ষা না করে আগেভাগেই রোগ শনাক্ত করতে হবে। ডায়াবেটিসের চিকিৎসা সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা জরুরি। উপজেলা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোয় নিয়মিত পরীক্ষা, পরামর্শ, ওষুধ ও ইনসুলিনের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। দরিদ্র ও নিম্ন-আয়ের মানুষের জন্য চিকিৎসাসেবা সাশ্রয়ী করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ডায়াবেটিস সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও গণমাধ্যমে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমও প্রয়োজন। মনে রাখতে হবে, ডায়াবেটিস একবার হলে তা দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের বিষয়। স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিসের বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে তরুণ প্রজন্মকে ধূমপান ও তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে। ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজন কার্যকর ও সমন্বিত পদক্ষেপ। ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে? ডায়াবেটিসে পচে যেতে পারে পায়ের আঙুল, ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম ডায়াবেটিসের কারণে কিডনি বিকলের ঝুঁকি, বছরে যে ২ পরীক্ষা জরুরি শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণ নয়, ডায়াবেটিস চিকিৎসার লক্ষ্য রাখতে হবে আরও যেসব বিষয় যেসব নিয়ম মানলে আপনার ডায়াবেটিস কখনো হবে না ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: ডা. বাচ্চু সম্পর্কিত খবর