উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি ঘোষণার তারিখ যাই হোক না কেন, তা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মঙ্গলবার ১৭ নভেম্বর গার্মেন্টস শিল্পের অস্থিরতা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন। বোর্ড চেয়ারম্যান জানান, মজুরি নিয়ে কোনো ধরনের গুজব বা ভুয়া বিজ্ঞপ্তিতে কান না দিয়ে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের পেছনে কোনো চাপ ছিল না, বরং একজন সদস্যের অসুস্থতার কারণেই সভাটি পিছিয়ে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে, শ্রমিকদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের এই মজুরি বোর্ড গঠন করে। এরপর ত্রিপক্ষীয় জরুরি বৈঠক অনুষ্ঠিত হলেও শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে।