উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণে অনেকে জমি বিক্রি ও ঋণ নিয়ে সর্বস্বান্ত হন। কিন্তু দালালের প্রতারণা এবং অভিবাসন আইন সম্পর্কে অজ্ঞতার কারণে অনেকে ডিপোর্টেশনের শিকার হন। সাম্প্রতিক সময়ে গ্রিস ও সাইপ্রাসসহ বিভিন্ন দেশ থেকে বেশ কয়েকজন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। শেনজেন এলাকার নিয়মে বৈধ ভিসায় নির্দিষ্ট সময়ের জন্য ভ্রমণ করা গেলেও তা দিয়ে অন্য দেশে কাজ করা যায় না। এছাড়া লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঝুঁকি অত্যন্ত মারাত্মক। ফ্রন্টেক্স-এর তথ্য অনুযায়ী অনিয়মিত প্রবেশে বাংলাদেশিরা শীর্ষ অবস্থানে রয়েছেন। সব দায় একা অভিবাসীদের ওপর চাপানো অন্যায় হলেও তাদেরও আইন মেনে চলা জরুরি। যারা প্রতারণার শিকার হয়ে ফিরে আসেন, তাদের পুনর্বাসন ও আইনি সহায়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। বৈধ ও পরিকল্পিত উপায়ে বিদেশযাত্রা নিশ্চিত করতে পারলে তবেই দেশের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে।