উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
আমেরিকা ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠক করেছেন। মঙ্গলবার পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জেনারেল মুনির আঞ্চলিক শান্তি বজায় রাখতে দুই দেশের মধ্যে নিবিড় সমন্বয় ও পারস্পরিক বিশ্বাসের ওপর গুরুত্বারোপ করেছেন। উল্লেখ্য, গত জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও পরে তা ভেঙে পড়ে। বর্তমানে কাতার ও পাকিস্তানের কূটনৈতিক তৎপরতায় সেই যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার চেষ্টা চলছে। অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি হোরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরান সরকারের একটি প্রস্তাবও পাকিস্তানের কাছে তুলে ধরেছেন।