উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বলতে সরকারি হাসপাতাল, ভূমি অফিস, পৌরসভা, সিটি করপোরেশন, পাসপোর্ট অফিস, থানা ও ব্যাংকসহ নানা প্রতিষ্ঠানকে বোঝায়, যেখান থেকে জনগণ প্রয়োজন অনুযায়ী সেবা নেয়। এসব প্রতিষ্ঠানের সেবার মান নির্ভর করে সেবা প্রদানকারীর আচরণ, বরাদ্দকৃত সময়, যাতায়াত এবং খরচের ওপর, যা প্রত্যক্ষভাবে সেবাগ্রহীতার সঙ্গে জড়িত। তবে এর পাশাপাশি পরোক্ষভাবে কিছু বিষয় জড়িত থাকে, যার মধ্যে অপেক্ষাগার ও পরিচ্ছন্ন শৌচাগার অন্যতম। অনেক সরকারি অফিসে সেবাগ্রহীতার অপেক্ষাগার তো দূরের বিষয়, কর্মী ও নারী কর্মীদের জন্যও পর্যাপ্ত শৌচাগার থাকে না। ঢাকা শহরের কিছু অফিসে নারীদের জন্য পৃথক টয়লেট থাকলেও তার বেশির ভাগই নোংরা ও ব্যবহার অনুপযোগী। ঢাকার বাইরের উপজেলা, পৌরসভা ও ভূমি অফিসে নারী টয়লেট খুঁজে পাওয়া দুরূহ এবং নিরাপদ টয়লেটের অভাবে অনেক নারী চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। ২০২৪ সালে আইসিডিডিআর,বি-র গবেষণায় দেখা যায়, সরকারি হাসপাতালের ৬৮ শতাংশ টয়লেট কার্যকর থাকলেও মাত্র ৩৩ শতাংশ পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী এবং বহির্বিভাগে ২১৪ জন ব্যবহার করেন একটি টয়লেট। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৬ পূরণে ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ টয়লেট নিশ্চিত করতে হবে। সরকারি দাপ্তরিক টয়লেট সংক্রান্ত নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকলেও এর জন্য বাজেটে নির্দিষ্ট খাত থাকা প্রয়োজন। বিমানবন্দরে অসংখ্য পরিচ্ছন্নতাকর্মী থাকার পরও শৌচাগারগুলো যথেষ্ট পরিচ্ছন্ন নয়, যা আন্তর্জাতিক যাত্রীদের কাছে নেগেটিভ ইমেজ তৈরি করে। দাপ্তরিক টয়লেট ব্যবস্থাপনার জন্য নারীদের জন্য প্রয়োজনীয় সুবিধাসহ নির্দিষ্ট নীতিমালা, বাজেট, নিয়মিত তদারকি ও সচেতনতা জরুরি। কর্মপরিবেশ উন্নত হলে নারীরা স্বস্তিতে ভূমিকা রাখতে পারবে এবং সেবাগ্রহীতাদের জন্য পরিচ্ছন্ন টয়লেটসহ অপেক্ষাগার নিশ্চিত হলে ইতিবাচক মনোভাব তৈরি হবে। লিখেছেন নগর পরিকল্পনাবিদ ফারজানা ববি।