উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত ইরানের বিরুদ্ধে কথিত ‘ডার্টি বোমা’ হামলার ষড়যন্ত্রের খবরকে সম্পূর্ণ বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে তেহরান। এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, যারা ইরানের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে তারাই এখন নিজেদের অশুভ পরিকল্পনার স্বার্থে এমন বানোয়াট প্রচার চালাচ্ছে। নিউইয়র্ক টাইমস ও সিএনএনে প্রকাশিত সাম্প্রতিক দাবিগুলো উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি মন্তব্য করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটনে হামলার এই কথিত হুমকিকে মার্কিন কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।