উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে জাতীয়তাবাদী যুবদলের নেতারা বলেছেন, রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসা উচিত। কারণ, এরপর ঘরে ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করা হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা সহনশীলতাকে দুর্বলতা মনে করছেন। তিনি আরও বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যুবদলের নেতা-কর্মীরা মন্দির ও আওয়ামী নেতাদের বাড়িঘর পাহারা দিয়েছেন, কিন্তু কোনো অগ্নিসংযোগ করেননি। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ অতীতের ভুলের জন্য ক্ষমা চাইবে বলে আশা করা হয়েছিল, কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। শেখ হাসিনার শাসনামলে ১ হাজার ৪০০ মানুষ হত্যার বিচার বাংলাদেশে হবে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি বাড়িতে আগুন দিলে তাদের ১০০টি বাড়িতে আগুন দেওয়া হবে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, তিনি কোন পথে আসবেন তা জানালে তারা সেখানে উপস্থিত থাকবেন।