উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ উঠেছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় জনমনে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ডিএমপি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের অভিযানে জড়িতদের গ্রেপ্তার এবং ড্রোন ও স্মার্ট ট্র্যাকিং সিস্টেমের ব্যবহার জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়েছে। তবে অভিযানের পাশাপাশি সাইবার জগতে ছড়ানো গুজব ও অপপ্রচারের বিরুদ্ধেও দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু ও ভারত-বাংলাদেশ সম্পর্কের অস্পষ্টতা জনমনে আতঙ্ক উসকে দিচ্ছে। গুজবের সুযোগ বন্ধ করতে কূটনৈতিক সম্পর্কের বাস্তবতা ও প্রত্যর্পণ প্রক্রিয়ার বিষয়টি জাতির সামনে স্বচ্ছভাবে তুলে ধরা প্রয়োজন। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের প্রতি বাড়তি সতর্কতার আহ্বান জানানো হয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন অভিযানের নামে হয়রানির শিকার না হন, সেদিকেও সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।