উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ (বাসস) : সিরিয়ায় ২০১৫ সালে যুদ্ধরত জিহাদি দলে যোগ দেওয়ার অপরাধে এক সাবেক সেনাসদস্যসহ তিন নারীকে কারাদণ্ড দিয়েছে ফরাসি একটি আদালত। সাজাপ্রাপ্ত দুই নারী হলেন শেহেরজাদ সি. ও সারা এল., যারা সে সময় আদ্রিয়েন গিহালের স্ত্রী ছিলেন। গিহাল একজন ফরাসি নাগরিক হিসেবে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীতে যোগ দিয়ে সিরিয়ার গৃহযুদ্ধে লড়াই করতে দেশটিতে যান। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্যারিসের আদালত ৪০ বছর বয়সী শেহেরজাদ সি.-কে নয় বছরের কারাদণ্ড দিয়েছেন। আদালত উল্লেখ করেন যে গিহাল গোষ্ঠীটির উচ্চপর্যায়ের নেতা হওয়ায় তার স্ত্রী হিসেবে শেহেরজাদ আইএসের বিশেষ মর্যাদা ভোগ করেছেন এবং নিজের তিন শিশুসন্তানকে বিপদের মুখে ফেলেছেন। ৩৬ বছর বয়সী তার দ্বিতীয় স্ত্রী সারা এল.-কে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়, যার মধ্যে চার বছরের সাজা স্থগিত রাখা হয়েছে এবং উভয় নারীই এখন গিহালের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন। অন্যদিকে, আদালত ৪৩ বছর বয়সী সাবেক নারী সেনাসদস্য লিন্ডা বি.-কে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে। চরমপন্থায় উদ্বুদ্ধ হয়ে তিনি ২০১৫ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন এবং আইএস-নিয়ন্ত্রিত ভূখণ্ডে পাঁচ বছর অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি তিনি ২০১৭ সালের জুনে তার তিন মাস বয়সী সন্তানকে নিয়েও আইএসের প্রধান ঘাঁটি রাক্কায় ফিরে গিয়েছিলেন।