উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ দেশজুড়ে যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তার সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর আগে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি টিএসসি, নীলক্ষেত, কাঁটাবন ও শাহবাগ এলাকা প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। সমাবেশে রাকিবুল ইসলাম বলেন, বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো নাশকতা সহ্য করা হবে না। তিনি শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দেশে এসে কর্মসূচি দেওয়ার চ্যালেঞ্জ জানান এবং গোপালগঞ্জের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে একটি মহল। ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে ছাত্রদল রাজপথে থাকবে এবং যেখানেই ছাত্রলীগের নেতা-কর্মীদের পাওয়া যাবে, সেখানেই তাদের প্রতিহত করা হবে।