উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে নগরীর পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে শুক্রবার (২০ নভেম্বর)। বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা: শাহাদাত হোসেনসহ সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও সাঈদ আল নোমান উপস্থিত থাকবেন। এবারের মেলায় দেশী-বিদেশী তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টল থাকবে, যেখানে ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশের জন্য টিকিটের মূল্য জনপ্রতি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।