উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
ইরানে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্য সংকট জ্বালানি নিরাপত্তার জন্য ইতিহাসের সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। বৃহস্পতিবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদন ‘ওয়ার্ল্ড এনার্জি আউটলুক’-এ বলা হয়, বিশ্ব জ্বালানি সরবরাহে এই সংঘাতের প্রভাব সামলে নেওয়ার উপায় হারিয়ে ফেলায় শেষ পর্যন্ত গ্রাহকদেরই বাড়তি মূল্য পরিশোধ করতে হচ্ছে। আইইএ’র নির্বাহী পরিচালক ফাতেহ বিরোল জানিয়েছেন, হোরমুজ প্রণালী সংকটের তীব্রতা ১৯৭০-এর দশকের তেল সংকটকেও ছাপিয়ে গেছে। ফেব্রুয়ারিতে হামলার পর থেকে ইরান হোরমুজ প্রণালী অবরুদ্ধ করা এবং তেল ট্যাঙ্কারগুলোতে হামলা চালানো শুরু করলে উপসাগরীয় দেশগুলো রপ্তানি করতে গিয়ে মারাত্মক সংকটে পড়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সরকারগুলো গ্রাহকদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করলেও উচ্চ মূল্য এবং সরবরাহের ঘাটতি এড়ানো সম্ভব হচ্ছে না। জ্বালানি খাত ও বৈশ্বিক অর্থনীতি স্থিতিস্থাপকতা দেখালেও, এই সংকট দীর্ঘায়িত হলে এর প্রভাব আরও গভীর হবে এবং জ্বালানি বিশ্ব আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো পথ খুঁজে পাবে না বলে সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে। আইইএ তার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানিয়েছে, ২০৩০ সালের দিকে তেলের বৈশ্বিক চাহিদা সর্বোচ্চ শিখরে পৌঁছাবে এবং এরপর ধীরে ধীরে হ্রাস পাবে। তবে গ্যাসের চাহিদা ২০৩৫ সাল পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও সংকটময় পরিস্থিতির মধ্যে এই প্রতিবেদনটি বিশ্বনেতাদের জন্য এক বড় সতর্কবার্তা হিসেবে দেখছে সংস্থাটি।