উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কেবল স্পেনেই আয়োজন করা সম্ভব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লৌজান। যদিও ফিফা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি, তবুও মাদ্রিদের এক অনুষ্ঠানে লৌজান নিজের অবস্থান স্পষ্ট করেছেন। পরবর্তী বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো হলেও পর্তুগাল ফাইনাল আয়োজনের দৌড় থেকে সরে এসেছে। মূলত দেশটিতে ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম না থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। লৌজান জানিয়েছেন, ২০২৪ সালে জমা দেওয়া প্রস্তাবে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু, বার্সেলোনার ক্যাম্প ন্যু এবং মরক্কোর একটি স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে রাখা হয়েছিল। মরক্কো তাদের পরিকল্পিত ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার কিং হাসান দ্বিতীয় স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান আরও বলেন, বিষয়টি আগেভাগে নিষ্পত্তি হওয়া প্রয়োজন ছিল। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ২০২৮ সালের আগে ফাইনাল ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম।