উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। দলের এমন পরাজয়ে হতাশা ও ক্ষোভ থেকে রাজধানীর জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন ধরিয়ে দেন কয়েকজন দর্শক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার ১৪ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। ঘরের মাঠে সমর্থকদের প্রত্যাশা পূরণে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও পাকিস্তানের জমাট রক্ষণ ভাঙতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়রা। ম্যাচের ৮৫তম মিনিটে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুল পাস থেকে বল পেয়ে গোল করেন পাকিস্তানের আব্দুল সামাদ শেহজাদ। তাঁর ওই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে পাকিস্তান এবং প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় দলটি। ম্যাচটিতে অসাধারণ পারফরম্যান্সের জন্য একমাত্র গোলদাতা আব্দুল সামাদ শেহজাদ ম্যাচসেরা নির্বাচিত হন। পুরস্কার পাওয়ার পর তিনি ম্যাচ কঠিন হওয়ার কথা জানিয়ে দলের জয়ে অত্যন্ত আনন্দিত বলে জানান। গোল হজমের পর থেকেই গ্যালারিতে হতাশা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ম্যাচের শেষ দিকে কয়েকজন দর্শক মাঠে ফ্লেয়ার ছুড়ে মারেন। ম্যাচ শেষ হওয়ার পর ক্ষুব্ধ দর্শকরা গ্যালারিতে আগুন ধরিয়ে দিলে মাঠে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা তা নিয়ন্ত্রণে আনেন। পরাজয়ের পর বাংলাদেশের ফুটবলারদের মধ্যে গভীর হতাশা দেখা যায় এবং কয়েকজনকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। প্রায় ৬৪ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেও লক্ষ্যভেদে ব্যর্থ হয় স্বাগতিকরা। ২০০৫ সালের পর ২১ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন থাকলেও সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে। আসরের শুরুতে ভারতের কাছে ৩-২ গোলে হেরে যাওয়া পাকিস্তান ফাইনালে আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে।