উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
দীর্ঘদিনের শরণার্থী সমস্যা সমাধানের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে। দেশটির বিদেশি আশ্রয়প্রার্থীদের অধিকাংশই মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে। শুক্রবার এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদির বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য প্রকাশ করেছে। সম্প্রতি তুরস্কে সরকারি সফরের পর মন্ত্রিসভা এই প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন আহমাদ জাহিদ হামিদি। তিনি আরও উল্লেখ করেছেন যে, পুনর্বাসনের আগে এই শরণার্থীদের দক্ষতা উন্নয়নে একটি সুনির্দিষ্ট প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে।