উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যে প্রস্তাব দিয়েছে, তাতে দ্বিমত পোষণ করেছে বিজিএমইএ। সংগঠনটি সিপিডির প্রস্তাবিত পদ্ধতির তথ্যগত ভিত্তি ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে পর্যবেক্ষণগুলো তুলে ধরেন। চিঠিতে বলা হয়, শ্রমিকদের পরিবারের সদস্য সংখ্যা নির্ধারণে গড় মানের পরিবর্তে মিডিয়ান ব্যবহার করায় প্রকৃত চিত্র প্রতিফলিত হয়নি। এছাড়া ঢাকা-আরবান এলাকার দারিদ্র্যসীমাকে পুরো শিল্পের মানদণ্ড হিসেবে ধরাও অযৌক্তিক বলে মনে করছে সংগঠনটি। গত ১৮ নভেম্বর সিপিডি তাদের মূল্যায়নে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের পরামর্শ দিয়েছিল। বিজিএমইএ জানায়, সিপিডি খাদ্যবহির্ভূত ব্যয়ের সাথে আবাসন খরচ হিসেবে অতিরিক্ত ১০ হাজার টাকা যোগ করেছে, যা খানা আয়-ব্যয় জরিপ অনুযায়ী দ্বৈত গণনার শামিল। সংগঠনটি উল্লেখ করে যে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ন্যূনতম মজুরি ১৩৬ শতাংশ বেড়েছে, যেখানে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় এই হার অনেক কম। এছাড়া গত তিন বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার তথ্য তুলে ধরে বিজিএমইএ জানায়, মজুরি নির্ধারণে শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন।