উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের ঘটনায় স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। একই সঙ্গে টেস্ট অধিনায়কত্ব থেকে প্যাট কামিন্সকে সরিয়ে দেওয়া হলে নিজেও টেস্ট দল ছাড়ার বিষয়টি বিবেচনা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন করে আলোচনায় আসা ২০১৮ সালের বল টেম্পারিং বিতর্ক নিয়ে প্রথমবারের মতো নিজের বক্তব্য তুলে ধরেছেন হ্যাজেলউড। নিউজ কর্প-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বোলারদের দীর্ঘদিনের অবস্থানেই অনড় থেকেছেন যে বল টেম্পারিংয়ের পরিকল্পনায় তারা কখনোই যুক্ত ছিলেন না। হ্যাজেলউড বলেন, স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের পরিকল্পনার অন্যতম উদ্যোক্তা কি আমি ছিলাম এবং মাঠে স্যান্ডপেপার বা অন্য কোনো বাইরের উপাদান ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে কি আমি জানতাম? উত্তর হলো, না। টেস্ট দল থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, আমাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে, তবে হ্যাঁ, বিষয়টি নিয়ে ভাবতে হবে। উসমান খাজার আত্মজীবনী সাবর থেকে নতুন করে এই বিতর্কের সূত্রপাত হয়েছে এবং বইটিতে তিনি লিখেছেন দলের প্রত্যেক সদস্যই জানতেন যে স্যান্ডপেপার ব্যবহার করা হচ্ছে। কামিন্স ৬৮ মিনিটের এক সংবাদ সম্মেলনে খাজার এই দাবি উড়িয়ে দিয়ে একে সম্পূর্ণ ও চরম অর্থহীন বলে অভিহিত করেন। এরপর ৪ হাজার শব্দের এক বিবৃতিতে খাজার বক্তব্যের পক্ষে অবস্থান নেন ক্যামেরন ব্যানক্রফট। ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ বাসস: কেপটাউনের ঘটনার পরপরই তদন্তকারীদের কাছে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, পরবর্তী সময়ে বলা যেকোনো কথার চেয়ে সেটিকেই বেশি বিশ্বাস করেন হ্যাজেলউড। তিনি বলেন, কেপটাউনের ঘটনার পরপরই আমাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং দুই থেকে তিন ঘণ্টার সেই জিজ্ঞাসাবাদে আমি যা বলেছিলাম, সেটিই অন্য যেকোনো বক্তব্যের চেয়ে বেশি বিশ্বাস করি।