উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আগামী ২০২৭ সালের ৩ জুন ঐতিহাসিক এই ভেন্যুতে লিটন দাসদের প্রতিপক্ষ হবে নেপাল। বৃহস্পতিবার মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। লর্ডসে একই দিনে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচও অনুষ্ঠিত হবে, যা এই মাঠের ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এমন দ্বৈত আয়োজন। এর আগে ১৭ বছর পর ইংল্যান্ড সফরের অংশ হিসেবে টেস্ট খেলার জন্য লর্ডসে ফিরবে টাইগাররা, যার পরপরই নেপালের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিসিবি সভাপতি তামিম ইকবাল লর্ডসে খেলার সুযোগকে বিশেষ সম্মান হিসেবে অভিহিত করেছেন। এমসিসির প্রধান নির্বাহী রবার্ট লসন ও নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এই আয়োজনকে দুই দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গর্বের ও ঐতিহাসিক উপলক্ষ বলে মন্তব্য করেছেন।