উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির স্থাপন করেছেন আনসার সদস্যরা। একই দিনে কুড়িয়ে পাওয়া টাকা, মোবাইল ও স্বর্ণালংকারসহ একটি ব্যাগ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন তারা। শনিবার এই ঘটনাগুলো ঘটে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব। দুপুর ১২টার দিকে হাসপাতালের বহির্বিভাগের সামনে তিন বছর বয়সী আরাফাতকে একা কাঁদতে দেখে উদ্ধার করেন আনসার সদস্য মো. মনির হোসেন। ৪০ মিনিট চেষ্টার পর শিশুটির মাকে খুঁজে বের করে তার কাছে হস্তান্তর করা হয়। এছাড়া বিকেল ৫টা ২০ মিনিটে নতুন ভবনের সামনে আট বছর বয়সী জুনায়েদকে একা ঘোরাঘুরি করতে দেখেন সদস্য শফিকুল ইসলাম। পরে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে ৩০ মিনিট খোঁজাখুঁজির পর শিশুটিকে তার বড় ভাইয়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। অপরদিকে, বিকেল ৫টা ১০ মিনিটে জরুরি বিভাগের সামনে একটি ব্যাগ কুড়িয়ে পান এক শিশু, যা সে জমা দেয় আনসার সদস্যদের কাছে। ব্যাগের ভেতরে থাকা সাত হাজার টাকা, একটি মোবাইল ও স্বর্ণের কানের দুল যাচাই-বাছাই শেষে মালিক ফরিদা ইয়াসমিনের কাছে বুঝিয়ে দেওয়া হয়। আনসার সদস্যদের এই সততা ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।