উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার তীব্র পেটব্যথা নিয়ে তাকে ব্রাসিলিয়ার ডিএফ স্টার হাসপাতালে নেওয়া হয়। ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতের শিকার হওয়ার পর থেকেই তিনি দীর্ঘমেয়াদী পেটের সমস্যায় ভুগছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৭১ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টের পেট ফুলে যাওয়ার (অ্যাবডোমিনাল ডিসটেনশন) সমস্যা দেখা দিয়েছে এবং বর্তমানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার ছেলে ও সিনেটর কার্লোস বলসোনারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা আঁকড়ে রাখতে অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে গত বছর বলসোনারো দোষী সাব্যস্ত হন। বারবার অসুস্থতার কারণে গত মার্চ মাস থেকে তিনি ব্রাসিলিয়ায় গৃহবন্দি অবস্থায় সাজা ভোগ করছেন। তবে বলসোনারো নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে আসছেন।