উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোররাত সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি অভিযোগ করেন, শনিবার দিবাগত রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোলবোমা ও কেরোসিন ব্যবহার করে এই হামলার চেষ্টা চালায়। ঘটনার সময় বাড়িতে সাদিক কায়েমের মা-বাবা অবস্থান করছিলেন। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন, ফলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তাঁর পরিবারের সদস্যরা। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাদিক কায়েম তাঁর পোস্টে এই ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে বলেন, জনবিচ্ছিন্ন গোষ্ঠীটি ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে। তবে এসব চোরাগোপ্তা হামলা তাঁদের লড়াইকে দমাতে পারবে না। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।