উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। রোববার (২২ নভেম্বর) থেকে এই নতুন দর কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। শনিবার রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা: দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ৬ নভেম্বর থেকে টানা আট দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমানো হয়েছে। এর আগে শুক্রবারও স্বর্ণের দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমানো হয়েছিল। ধারাবাহিকভাবে দাম কমার ফলে বর্তমানে স্বর্ণের ভরি ২ লাখ টাকার নিচে নেমে এসেছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ১৫ টাকা কমিয়ে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৫ হাজার ৫৪১ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।