উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোসা: হাফসা আক্তার, প্রকাশক ও সসম্পাদক ||
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোহাম্মদ ইসমাইল (৪২) নামের আরও এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি নগরের আন্দরকিল্লা এলাকায় দোকান করতেন এবং বোয়ালখালী উপজেলার বাসিন্দা ছিলেন। এ নিয়ে বোয়ালখালী উপজেলার দুই বাসিন্দার মৃত্যু হলো ডেঙ্গুতে। শনিবার ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইসমাইলের স্ত্রী শাহনাজ পারভীন জানান, শনিবার দুপুর ২টার দিকে হঠাৎ পেটব্যথা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর ১৫ দিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন এবং রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়েছিল। ইসমাইলের ভাতিজা মোহাম্মদ রবিউল হোসেন সুমন জানান, রোববার ২২ নভেম্বর সকাল সাড়ে ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে ২০ নভেম্বর বোয়ালখালীর কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজও (৩৪) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান।