Loading stocks...

শিক্ষাঙ্গন

কাউখালীর 'দারুল হিকমাহ থ্রি ল্যাংগুয়েজ একাডেমিতে' তৃতীয় পার্বিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কাউখালী উপজেলার শিয়ালকাঠীর বান্দাঘাটায় অবস্থিত 'দারুল হিকমাহ থ্রি ল্যাংগুয়েজ একাডেমিতে' তৃতীয় পার্বিক পরীক্ষার ফল প্রকাশ ও  পুরস্কার  বিতরণ করা হয়। এতে প্লে শেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত, প্রত্যেক শ্রেণির প্রথম থেকে পঞ্চম ( মেধাস্থান  অনুযায়ী) পাঁচ জনকে পুরস্কৃত করা হয়।১৫ অক্টোবর বেলা ১১:০০ টায় দারুল হিকমাহ থ্রি ল্যাঙ্গুয়েজ  একাডেমীর হলরুমে : সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এই পুরুস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মোঃ লোকমান হোসেন। তিনি তার বক্তৃতায় বলেন: যে সকল  ছাত্র-ছাত্রী নিয়মিত প্রতিষ্ঠানে এসেছে এবং পড়াশোনা করেছে নিজেদের বাড়িতে হোমওয়ার্ক সেরে, কঠোর পরিশ্রম করে পরীক্ষায় অংশ নিয়েছে তারাই আজ সফল হয়েছে। তিনি সকলকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে পড়াশোনায় আরো মনোযোগী হওয়ার  জন্য পরামর্শ দিয়েছেন। তৃতীয় পার্বিক পরীক্ষায় পুরস্কার বিজয়ী প্রত্যেক ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানিয়েছেন ( ঢাকা থেক) 'দারুল হিকমা ফাউন্ডেশন' এর অন্যতম পরিচালক ও দারুল হিকমা  থ্রি ল্যাংগুয়েজ একাডেমি'র  সেক্রেটারি মুহাম্মদ আল আমিন  মৃধা। তিনি বলেন: পুরস্কার পেতে সবারই ভালো লাগে তবে আজ যারা পুরস্কার পাওনি আগামী দিনে তারাও পুরস্কার পাবে এটাই আমি প্রত্যাশা করি। আমাদের এই প্রতিষ্ঠান থেকে ইসলাম ও আধুনিক শিক্ষার ভিত গড়ে আগামী দিনে তোমরা এক একজন সোনার মানুষের পরিণত হবে,  এটাই আমাদের  আশা। এরপর মেধা স্থান অনুযায়ী প্রত্যেক শ্রেণীর (প্রথম থেকে পঞ্চম)  ছাত্র-ছাত্রীদের হাতে একে একে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও সাড়া পরিলক্ষিত হয়। এ সময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ক্বারি আ: কুদ্দুস, এস. এম. ইব্রাহীম, হাফেজ বেলাল হোসেন, হাফেজ মাইনুল ইসলাম, মাইনুল ইসলাম মানিক ও ফাহিমা আক্তার রেশমা উপস্থিত ছিলেন। এছাড়াও পুরুষ ও মহিলা অনেক অভিভাবক -  অভিভাবিকা উপস্থিত ছিলেন। উল্লেখ্য 'দারুল হিকমাহ ফাউন্ডেশন ' কর্তৃক পরিচালিত 'দারুল হিকমাহ থ্রি ল্যাঙ্গুয়েজ একাডেমি' ২০২৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠা লন্ডন প্রবাসী শায়খ মিজানুর রহমান। তিনি এই প্রতিষ্ঠানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন, যাতে এই প্রতিষ্ঠানটি ইসলাম, দেশ ও জাতির কল্যাণে খেদমত করে যেতে পারে।

কাউখালীর 'দারুল হিকমাহ থ্রি ল্যাংগুয়েজ একাডেমিতে' তৃতীয় পার্বিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
🔒