Loading stocks...

আইন আদালত

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার আদাবর থানা ছাত্রদল নেতা নয়ন

চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে আটক করেছে। বুধবার রাতে আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানিয়েছেন, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করলেও এখনো থানায় হস্তান্তর করা হয়নি। তবে স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে যে, আদাবর এলাকায় সিটি করপোরেশনের উন্নয়নমূলক কাজে বাধা প্রদান এবং ভবন মালিকদের কাছে চাঁদা দাবির সঙ্গে জড়িত ছিলেন এই ছাত্রদল নেতা।

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার আদাবর থানা ছাত্রদল নেতা নয়ন
🔒