Loading stocks...

রাজধানী

বিমানবন্দর সংকটে ৫১ ফ্লাইটে বিঘ্ন

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিঘ্নের প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ৫১টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে ৫ হাজার ৪১৮ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্যের বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, প্রভাবিত ফ্লাইটগুলোর মধ্যে ১২টি ছিল সরাসরি ফ্লাইট এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট ছিল।অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি, ফ্লাইদুবাইয়ের পাঁচটি, সালামএয়ারের তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়।সৌদি আরবের রিয়াদসহ বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রমে বিঘ্নের কারণে সরাসরি ফ্লাইটের পাশাপাশি আন্তর্জাতিক সংযোগকারী ফ্লাইটগুলোর সময়সূচিও প্রভাবিত হয়। ফলে সৌদি আরবগামী এবং ট্রানজিটের মাধ্যমে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরা অনিশ্চয়তায় পড়েন।এদিকে, রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১২ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন ও বাতিলের কারণে যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।দৈনিক জিরো টেনসত্য প্রকাশে আপোষহীন

বিমানবন্দর সংকটে ৫১ ফ্লাইটে বিঘ্ন
🔒