Loading stocks...

সৌদি আরবের বিমানবন্দর সংকটে ৫১ ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

বিমানবন্দর সংকটে ৫১ ফ্লাইটে বিঘ্ন

বিমানবন্দর সংকটে ৫১ ফ্লাইটে বিঘ্ন

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিঘ্নের প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ৫১টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে ৫ হাজার ৪১৮ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্যের বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রভাবিত ফ্লাইটগুলোর মধ্যে ১২টি ছিল সরাসরি ফ্লাইট এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট ছিল।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি, ফ্লাইদুবাইয়ের পাঁচটি, সালামএয়ারের তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়।

সৌদি আরবের রিয়াদসহ বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রমে বিঘ্নের কারণে সরাসরি ফ্লাইটের পাশাপাশি আন্তর্জাতিক সংযোগকারী ফ্লাইটগুলোর সময়সূচিও প্রভাবিত হয়। ফলে সৌদি আরবগামী এবং ট্রানজিটের মাধ্যমে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরা অনিশ্চয়তায় পড়েন।

এদিকে, রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১২ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন ও বাতিলের কারণে যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক জিরো টেন

সত্য প্রকাশে আপোষহীন

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিমানবন্দর সংকটে ৫১ ফ্লাইটে বিঘ্ন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিঘ্নের প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ৫১টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে ৫ হাজার ৪১৮ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্যের বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রভাবিত ফ্লাইটগুলোর মধ্যে ১২টি ছিল সরাসরি ফ্লাইট এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট ছিল।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি, ফ্লাইদুবাইয়ের পাঁচটি, সালামএয়ারের তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়।

সৌদি আরবের রিয়াদসহ বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রমে বিঘ্নের কারণে সরাসরি ফ্লাইটের পাশাপাশি আন্তর্জাতিক সংযোগকারী ফ্লাইটগুলোর সময়সূচিও প্রভাবিত হয়। ফলে সৌদি আরবগামী এবং ট্রানজিটের মাধ্যমে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরা অনিশ্চয়তায় পড়েন।

এদিকে, রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১২ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন ও বাতিলের কারণে যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক জিরো টেন

সত্য প্রকাশে আপোষহীন

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিমানবন্দর সংকটে ৫১ ফ্লাইটে বিঘ্ন
0:00 / 0:00
1x
🔒