Loading stocks...

কাফরুলে যুবদল নেতার ওপর গুলিবর্ষণ ও হত্যা: সুষ্ঠু তদন্তের দাবি

রাজধানীর কাফরুল থানা এলাকায় যুবদল নেতার ওপর গুলিবর্ষণ ও এক কর্মী নিহতের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা। গত ২৪ জুলাই রাতে কাফরুল থানার ৪ নম্বর ওয়ার্ডে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে লক্ষ্য করে একদল সশস্ত্র সন্ত্রাসী পরিকল্পিতভাবে এই হামলা চালায়।

উক্ত ঘটনায় ভাগ্যক্রমে হাফিজুল ইসলাম বাবু প্রাণে বেঁচে গেলেও তিনজন গুলিবিদ্ধ হন। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় যুবদল কর্মী ইউসুফ মারা যান। যুবদল কর্মীর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি সামাজিক সংগঠনের নাম জড়ানোর অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার পরপরই স্থানীয় জনতা চঞ্চল নামের এক অভিযুক্তকে হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। আটকের পর চঞ্চলের দেওয়া তথ্যের ভিত্তিতে কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজ এবং তার কথিত গডফাদারকে অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, মূল অপরাধীদের আড়াল করার জন্যই নানা সামাজিক সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

নিজের ওপর হওয়া এই হামলার বিষয়ে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু বলেন, “আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে গেছি, কিন্তু আমার সহযোদ্ধা ছোট ভাই ইউসুফ নিহত হয়েছে। এই ক্ষতি কখনো পূরণ হবার নয়। আমি এই পরিকল্পিত হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

উল্লেখ্য, হাফিজুল ইসলাম বাবু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে প্রায় চার থেকে পাঁচ বছর কারাবরণ করেন। কারামুক্তির পর বর্তমানে তিনি ৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন এবং আগামী নির্বাচনে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। এলাকাভিত্তিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও কোন্দলই এই হামলার নেপথ্যে প্রধান কারণ হতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটিত হবে।

বিষয় : কাফরুল যুবদল হত্যাকাণ্ড

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

কাফরুলে যুবদল নেতার ওপর গুলিবর্ষণ ও হত্যা: সুষ্ঠু তদন্তের দাবি

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর কাফরুল থানা এলাকায় যুবদল নেতার ওপর গুলিবর্ষণ ও এক কর্মী নিহতের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা। গত ২৪ জুলাই রাতে কাফরুল থানার ৪ নম্বর ওয়ার্ডে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে লক্ষ্য করে একদল সশস্ত্র সন্ত্রাসী পরিকল্পিতভাবে এই হামলা চালায়।

উক্ত ঘটনায় ভাগ্যক্রমে হাফিজুল ইসলাম বাবু প্রাণে বেঁচে গেলেও তিনজন গুলিবিদ্ধ হন। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় যুবদল কর্মী ইউসুফ মারা যান। যুবদল কর্মীর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি সামাজিক সংগঠনের নাম জড়ানোর অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার পরপরই স্থানীয় জনতা চঞ্চল নামের এক অভিযুক্তকে হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। আটকের পর চঞ্চলের দেওয়া তথ্যের ভিত্তিতে কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজ এবং তার কথিত গডফাদারকে অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, মূল অপরাধীদের আড়াল করার জন্যই নানা সামাজিক সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

নিজের ওপর হওয়া এই হামলার বিষয়ে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু বলেন, “আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে গেছি, কিন্তু আমার সহযোদ্ধা ছোট ভাই ইউসুফ নিহত হয়েছে। এই ক্ষতি কখনো পূরণ হবার নয়। আমি এই পরিকল্পিত হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

উল্লেখ্য, হাফিজুল ইসলাম বাবু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে প্রায় চার থেকে পাঁচ বছর কারাবরণ করেন। কারামুক্তির পর বর্তমানে তিনি ৪ নম্বর ওয়ার্ডে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন এবং আগামী নির্বাচনে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। এলাকাভিত্তিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও কোন্দলই এই হামলার নেপথ্যে প্রধান কারণ হতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটিত হবে।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒