Loading stocks...

আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসুদেব চরণ মৌজায় আদালতের চূড়ান্ত রায় ও আদেশ অমান্য করে 'ভৈষা ও চাতল' খাস কালেকশন ইজারা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এর ফলে স্থানীয় ভুক্তভোগী পরিবার এবং এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাউধরন গ্রামের বাসিন্দা বিদ্যা ভূষণ চন্দ্র (পিতা: মৃত বামা চরণ চন্দ্র) গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার বাসুদেব চরণ মৌজার (জেএল নং ১৮৫, খতিয়ান নং ৪৮, দাগ নং ৩৭৩০ ও ৩৩৭৭) জমিটির মালিকানা নিয়ে সুনামগঞ্জের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল (মোকাদ্দমা নং ৪২৬/২০১৭)-এ মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে আদালতের রায় ভুক্তভোগীদের পক্ষে আসে এবং সহকারী কমিশনার (ভূমি), জগন্নাথপুরকে উক্ত রেকর্ড সংশোধনের নির্দেশ দেওয়া হয়। এছাড়া সুনামগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতে দায়েরকৃত স্বত্ব মোকাদ্দমা (নং ১৪২/২০২১)-এর রায়ও ভুক্তভোগী পরিবারের পক্ষে রয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

ভুক্তভোগী বিদ্যা ভূষণ চন্দ্রের দাবি, আদালতের রায় ও আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উপজেলা খাস কালেকশন ব্যবস্থাপনা কমিটি গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪৩৩ বাংলা সনের অবশিষ্ট সময়ের জন্য আত্মী উদ্দিন (পিতা: হাজী আবারক উল্লা, সাং বাউধরন)-কে উক্ত ভূমির ইজারা প্রদান করে।

এর আগে গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে আদালতের রায় ও নথিপত্র জমা দেওয়ার পর ১৪৩২ বাংলা সনের খাস কালেকশন বন্ধ রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আইনি বাধ্যবাধকতা উপেক্ষা করে পুনরায় এই ইজারা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

ইজারা পাওয়ার পর আত্মী উদ্দিন ও তার লোকজন জমিটি দখলের পাঁয়তারা শুরু করে বলে অভিযোগে জানানো হয়। অভিযোগে আরও বলা হয়, বর্তমানে এলাকায় নিজেদের 'নব্য বিএনপি' পরিচয় দিয়ে শাহানুর, শাহিনুর, আজিজুর উদ্দিন, তারেক আহমদ, আলীম উদ্দিন ও নাসির উদ্দিনসহ একদল প্রভাবশালী ব্যক্তি ভুক্তভোগী পরিবারকে বসতভিটা ও জমি থেকে উচ্ছেদ এবং শারীরিক লাঞ্ছনার চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগীদের সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সংখ্যালঘু হওয়ার সুযোগ নিয়ে একটি প্রভাবশালী মহল জোরপূর্বক জমি দখল করে তাদের দেশত্যাগে বাধ্য করার পাঁয়তারা করছে বলে দাবি করা হয়।

এ বিষয়ে জগন্নাথপুর সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন জানান, "আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি চিঠি আকারে জানিয়েছি এবং আমাদের সরকারি কৌঁসুলি (জিপি)-কে মতামতের জন্য চিঠি প্রেরণ করেছি।"

এ বিষয়ে অভিযুক্ত আত্মী উদ্দিনের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই উদ্ভূত পরিস্থিতিতে আদালতের রায় দ্রুত বাস্তবায়ন, অবৈধভাবে প্রদত্ত ইজারা অবিলম্বে বাতিল এবং জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বিদ্যা ভূষণ চন্দ্র ও তার পরিবার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

অসহায় ও মেহনতি মানুষের পাশে থাকার প্রত্যয়

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ

আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

জনগণের বিরুদ্ধে অবস্থানকারীদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: রিজভী

চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেলেন আরও এক ব্যবসায়ী

ইসলাম গ্রহণ করে মক্কায় ওমরাহ পালন করলেন ব্রাজিলিয়ান ফুটবলার

দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরি এখন ২ লাখের নিচে

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

জ্বালানি সংকট কাটাতে দেশজুড়ে 'বায়োগ্যাস পল্লী' গড়বে সরকার

পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

নয়াদিল্লিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত: সুদৃঢ় প্রতিরক্ষা সম্পর্কের অঙ্গীকার

ঢামেকে মানবিকতার নজির: দুই শিশুকে উদ্ধার ও হারানো সম্পদ ফেরত

লর্ডসে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

দৈনিক জিরো টেন

রোববার, ২২ নভেম্বর ২০২৬

আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসুদেব চরণ মৌজায় আদালতের চূড়ান্ত রায় ও আদেশ অমান্য করে 'ভৈষা ও চাতল' খাস কালেকশন ইজারা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এর ফলে স্থানীয় ভুক্তভোগী পরিবার এবং এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাউধরন গ্রামের বাসিন্দা বিদ্যা ভূষণ চন্দ্র (পিতা: মৃত বামা চরণ চন্দ্র) গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার বাসুদেব চরণ মৌজার (জেএল নং ১৮৫, খতিয়ান নং ৪৮, দাগ নং ৩৭৩০ ও ৩৩৭৭) জমিটির মালিকানা নিয়ে সুনামগঞ্জের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল (মোকাদ্দমা নং ৪২৬/২০১৭)-এ মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে আদালতের রায় ভুক্তভোগীদের পক্ষে আসে এবং সহকারী কমিশনার (ভূমি), জগন্নাথপুরকে উক্ত রেকর্ড সংশোধনের নির্দেশ দেওয়া হয়। এছাড়া সুনামগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতে দায়েরকৃত স্বত্ব মোকাদ্দমা (নং ১৪২/২০২১)-এর রায়ও ভুক্তভোগী পরিবারের পক্ষে রয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

ভুক্তভোগী বিদ্যা ভূষণ চন্দ্রের দাবি, আদালতের রায় ও আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উপজেলা খাস কালেকশন ব্যবস্থাপনা কমিটি গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪৩৩ বাংলা সনের অবশিষ্ট সময়ের জন্য আত্মী উদ্দিন (পিতা: হাজী আবারক উল্লা, সাং বাউধরন)-কে উক্ত ভূমির ইজারা প্রদান করে।

এর আগে গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে আদালতের রায় ও নথিপত্র জমা দেওয়ার পর ১৪৩২ বাংলা সনের খাস কালেকশন বন্ধ রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আইনি বাধ্যবাধকতা উপেক্ষা করে পুনরায় এই ইজারা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

ইজারা পাওয়ার পর আত্মী উদ্দিন ও তার লোকজন জমিটি দখলের পাঁয়তারা শুরু করে বলে অভিযোগে জানানো হয়। অভিযোগে আরও বলা হয়, বর্তমানে এলাকায় নিজেদের 'নব্য বিএনপি' পরিচয় দিয়ে শাহানুর, শাহিনুর, আজিজুর উদ্দিন, তারেক আহমদ, আলীম উদ্দিন ও নাসির উদ্দিনসহ একদল প্রভাবশালী ব্যক্তি ভুক্তভোগী পরিবারকে বসতভিটা ও জমি থেকে উচ্ছেদ এবং শারীরিক লাঞ্ছনার চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগীদের সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সংখ্যালঘু হওয়ার সুযোগ নিয়ে একটি প্রভাবশালী মহল জোরপূর্বক জমি দখল করে তাদের দেশত্যাগে বাধ্য করার পাঁয়তারা করছে বলে দাবি করা হয়।

এ বিষয়ে জগন্নাথপুর সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন জানান, "আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি চিঠি আকারে জানিয়েছি এবং আমাদের সরকারি কৌঁসুলি (জিপি)-কে মতামতের জন্য চিঠি প্রেরণ করেছি।"

এ বিষয়ে অভিযুক্ত আত্মী উদ্দিনের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই উদ্ভূত পরিস্থিতিতে আদালতের রায় দ্রুত বাস্তবায়ন, অবৈধভাবে প্রদত্ত ইজারা অবিলম্বে বাতিল এবং জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বিদ্যা ভূষণ চন্দ্র ও তার পরিবার।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒