Loading stocks...

নয়াদিল্লিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত: সুদৃঢ় প্রতিরক্ষা সম্পর্কের অঙ্গীকার

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ২১ নভেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স (ডিজিএমআই) লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন এবং সশস্ত্র বাহিনীর অবদান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণ ও সামরিক সদস্যদের অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দক্ষিণ এশিয়ায় শান্তির ওপর গুরুত্বারোপ করেন।

প্রীতি রহমান বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সশস্ত্র বাহিনীর ঐতিহ্য সমুন্নত রেখে প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে প্রস্তুত করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ়করণ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে বাহিনীর আধুনিকায়নের বিষয়টিও স্মরণ করেন।

প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত দুই দেশের সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই সম্পর্ক পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে গড়ে উঠেছে। বাংলাদেশ ও ভারতকে ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ স্বাভাবিক অংশীদার হিসেবে অভিহিত করে তিনি আগামী দিনে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতে অবস্থানরত প্রতিরক্ষা উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। কেক কাটা ও নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

অসহায় ও মেহনতি মানুষের পাশে থাকার প্রত্যয়

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

জনগণের বিরুদ্ধে অবস্থানকারীদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: রিজভী

চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেলেন আরও এক ব্যবসায়ী

ইসলাম গ্রহণ করে মক্কায় ওমরাহ পালন করলেন ব্রাজিলিয়ান ফুটবলার

দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরি এখন ২ লাখের নিচে

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

জ্বালানি সংকট কাটাতে দেশজুড়ে 'বায়োগ্যাস পল্লী' গড়বে সরকার

পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

নয়াদিল্লিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত: সুদৃঢ় প্রতিরক্ষা সম্পর্কের অঙ্গীকার

নয়াদিল্লিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত: সুদৃঢ় প্রতিরক্ষা সম্পর্কের অঙ্গীকার

ঢামেকে মানবিকতার নজির: দুই শিশুকে উদ্ধার ও হারানো সম্পদ ফেরত

লর্ডসে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

দৈনিক জিরো টেন

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নয়াদিল্লিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত: সুদৃঢ় প্রতিরক্ষা সম্পর্কের অঙ্গীকার

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ২১ নভেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স (ডিজিএমআই) লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন এবং সশস্ত্র বাহিনীর অবদান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণ ও সামরিক সদস্যদের অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দক্ষিণ এশিয়ায় শান্তির ওপর গুরুত্বারোপ করেন।

প্রীতি রহমান বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সশস্ত্র বাহিনীর ঐতিহ্য সমুন্নত রেখে প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে প্রস্তুত করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ়করণ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে বাহিনীর আধুনিকায়নের বিষয়টিও স্মরণ করেন।

প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত দুই দেশের সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই সম্পর্ক পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে গড়ে উঠেছে। বাংলাদেশ ও ভারতকে ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ স্বাভাবিক অংশীদার হিসেবে অভিহিত করে তিনি আগামী দিনে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতে অবস্থানরত প্রতিরক্ষা উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। কেক কাটা ও নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒