Loading stocks...

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতায় তিন প্রস্তাব ইউজিসি চেয়ারম্যানের

রাজধানীর একটি অভিজাত হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ২০২৬ সালের অর্ধবার্ষিক সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার লক্ষ্যে তিনটি নতুন উদ্যোগের প্রস্তাব পেশ করেন। শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে অংশীদারত্ব, যৌথ গবেষণা ও সমাজ বা শিল্পখাতের সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণ এবং পাঠদান ও শিক্ষার্থীসেবার মান উন্নয়নের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। উদ্যোগগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরে তিনি ত্রিশ দিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনোনয়ন, নব্বই দিনের মধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু এবং ছয় মাসের মধ্যে অগ্রগতি পর্যালোচনার প্রস্তাব দেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্পখাতের চাহিদা এবং দেশের বাস্তব সমস্যার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্নাতকদের শুধু ডিগ্রি অর্জন করলেই চলবে না বরং কর্মক্ষেত্রের সমস্যা চিহ্নিত করা ও দলগতভাবে কাজ করার দক্ষতা থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কেবল সমঝোতা স্মারক স্বাক্ষর করলেই চলবে না বরং যৌথ গবেষণা, শিক্ষক বিনিময়, যৌথ পাঠদান এবং পিএইচডি গবেষণায় যৌথ তত্ত্বাবধানের মাধ্যমে সম্পর্ক কার্যকর করতে হবে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রসঙ্গে তিনি জানান যে শিক্ষার্থীরা কোন কাজে এআই ব্যবহার করতে পারবে এবং ব্যক্তিগত তথ্য কীভাবে সুরক্ষিত থাকবে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন।

সম্মেলনের একটি অধিবেশনে এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সার্বিয়ার গ্লোবাল এডুকেশন ফিউচারসের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল লুকশা এবং কাজাখস্তানের আলমাটি ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আসিলবেক কোঝাখমেতভ অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএইউপির প্রেসিডেন্ট ও চীনের সিয়াস ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. শন চেন এবং আইএইউপির কোষাধ্যক্ষ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আইএইউপি যৌথভাবে এই তিন দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে যেখানে ২৫টি দেশের ১৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর আগে সকালে তিন দিনব্যাপী আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

অসহায় ও মেহনতি মানুষের পাশে থাকার প্রত্যয়

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

জনগণের বিরুদ্ধে অবস্থানকারীদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: রিজভী

চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেলেন আরও এক ব্যবসায়ী

ইসলাম গ্রহণ করে মক্কায় ওমরাহ পালন করলেন ব্রাজিলিয়ান ফুটবলার

দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরি এখন ২ লাখের নিচে

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

জ্বালানি সংকট কাটাতে দেশজুড়ে 'বায়োগ্যাস পল্লী' গড়বে সরকার

পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

নয়াদিল্লিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত: সুদৃঢ় প্রতিরক্ষা সম্পর্কের অঙ্গীকার

ঢামেকে মানবিকতার নজির: দুই শিশুকে উদ্ধার ও হারানো সম্পদ ফেরত

লর্ডসে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

দৈনিক জিরো টেন

রোববার, ২২ নভেম্বর ২০২৬

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতায় তিন প্রস্তাব ইউজিসি চেয়ারম্যানের

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর একটি অভিজাত হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ২০২৬ সালের অর্ধবার্ষিক সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার লক্ষ্যে তিনটি নতুন উদ্যোগের প্রস্তাব পেশ করেন। শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে অংশীদারত্ব, যৌথ গবেষণা ও সমাজ বা শিল্পখাতের সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণ এবং পাঠদান ও শিক্ষার্থীসেবার মান উন্নয়নের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। উদ্যোগগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরে তিনি ত্রিশ দিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনোনয়ন, নব্বই দিনের মধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু এবং ছয় মাসের মধ্যে অগ্রগতি পর্যালোচনার প্রস্তাব দেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্পখাতের চাহিদা এবং দেশের বাস্তব সমস্যার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্নাতকদের শুধু ডিগ্রি অর্জন করলেই চলবে না বরং কর্মক্ষেত্রের সমস্যা চিহ্নিত করা ও দলগতভাবে কাজ করার দক্ষতা থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কেবল সমঝোতা স্মারক স্বাক্ষর করলেই চলবে না বরং যৌথ গবেষণা, শিক্ষক বিনিময়, যৌথ পাঠদান এবং পিএইচডি গবেষণায় যৌথ তত্ত্বাবধানের মাধ্যমে সম্পর্ক কার্যকর করতে হবে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রসঙ্গে তিনি জানান যে শিক্ষার্থীরা কোন কাজে এআই ব্যবহার করতে পারবে এবং ব্যক্তিগত তথ্য কীভাবে সুরক্ষিত থাকবে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন।

সম্মেলনের একটি অধিবেশনে এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সার্বিয়ার গ্লোবাল এডুকেশন ফিউচারসের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল লুকশা এবং কাজাখস্তানের আলমাটি ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আসিলবেক কোঝাখমেতভ অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএইউপির প্রেসিডেন্ট ও চীনের সিয়াস ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. শন চেন এবং আইএইউপির কোষাধ্যক্ষ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আইএইউপি যৌথভাবে এই তিন দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে যেখানে ২৫টি দেশের ১৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর আগে সকালে তিন দিনব্যাপী আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒