Loading stocks...

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক:দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সময় গভীর রাতে কুইন্সটাউন (বর্তমান কোমানি) এলাকার নিকটবর্তী একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যানুযায়ী, দোকানের ভেতরে থাকা আবাসিক কক্ষে সাতজন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা বের হতে পারেননি। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় এবং একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।জানা গেছে, নিহতদের অধিকাংশই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা। তারা জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছিলেন।ঘটনার পর দক্ষিণ আফ্রিকার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ দূতাবাসও ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং নিহতদের পরিচয় নিশ্চিতসহ প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নিয়েছে।

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, আহত ১
🔒