Loading stocks...

লাইফস্টাইল

অতিরিক্ত মোবাইল ব্যবহারে হাত ও চোখের মারাত্মক ক্ষতি

একটানা মোবাইল বা স্ক্রিন ব্যবহারের ফলে দুর্বল হাত এবং ঝাপসা দৃষ্টির মতো শারীরিক চাপের সাধারণ লক্ষণ দেখা দিতে পারে। ডিভাইসের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকার কারণে টেক্সট নেক তৈরি হয়, যা হাত ও চোখের স্নায়ুর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। দীর্ঘক্ষণ খুব কাছের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকার ফলে চোখের পেশিও শক্ত হয়ে যায়। এক হাতে ভারী ফোন ধরে রাখা বা ঘণ্টার পর ঘণ্টা টাইপ করার ফলে কব্জির মিডিয়ান নার্ভের ওপর প্রচণ্ড চাপ পড়ে। এর ফলে কার্পাল টানেলের মতো উপসর্গ দেখা দেয় এবং আঙুলে অসাড়তা, ঝিনঝিন করা ও দুর্বলতা সৃষ্টি হয়। অন্যদিকে, কম্পিউটার ভিশন সিন্ড্রোমের কারণে চোখের পেশি ফোকাস করতে গিয়ে আটকে গেলে সাময়িকভাবে দৃষ্টি ঝাপসা হয়ে যায়। ফোন দেখার জন্য সামনের দিকে ঝুঁকে থাকলে মেরুদণ্ডে ৬০ পাউন্ড পর্যন্ত চাপ পড়তে পারে যা দৃষ্টিশক্তিতে ব্যাঘাত ঘটায়। এই সমস্যাগুলো থেকে বাঁচতে স্ক্রিন থেকে বিরতি নেওয়ার সময় কব্জি পেছনের দিকে বাঁকান বা হাত মোচড়ান। এছাড়া প্রতি ২০ মিনিট পর পর অন্তত ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরে তাকিয়ে ২০-২০-২০ নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

অতিরিক্ত মোবাইল ব্যবহারে হাত ও চোখের মারাত্মক ক্ষতি
🔒