Loading stocks...

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচিতে ১৮৪৪৪ আবেদন

বাংলাদেশ ব্যাংক। সংগৃহীত

তৃণমূল পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাদের অর্থায়নের ব্যবস্থা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে আট জেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। শনিবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাকি ৫৬ জেলায় আগামী ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে।

বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে এ কর্মসূচির নির্দেশিকা জারি করে। নির্দেশিকাটি www.bb.org.bd এবং www.bb.org.bd/smespd_portal ওয়েবসাইটে পাওয়া যাবে। ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা এবং তাদের উদ্যোগে অর্থায়নের ব্যবস্থা করা।

কর্মসূচির প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিনিধিত্বকারী আট জেলার সব উপজেলা থেকে আবেদন নেয়া হয়েছে। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা। তরুণ উদ্যোক্তারা গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত নিজ নিজ উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন পড়েছে নেত্রকোনা জেলায়, পাঁচ হাজার ৩৫১টি। এরপরে রয়েছে রংপুরে দুই হাজার ৭৪৫টি, নওগাঁয় দুই হাজার ৪৫৬টি এবং ঝিনাইদহে দুই হাজার ১৯১টি। অন্য জেলাগুলোর মধ্যে হবিগঞ্জে এক হাজার ৫৫২টি, ভোলায় এক হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে এক হাজার ৩৪৩টি এবং ফেনীতে এক হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।

কর্মসূচির পরবর্তী পর্যায়ে বাকি ৫৬ জেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ১ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নির্ধারিত ফরম পূরণ করে নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচিতে ১৮৪৪৪ আবেদন

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

তৃণমূল পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাদের অর্থায়নের ব্যবস্থা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে আট জেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। শনিবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাকি ৫৬ জেলায় আগামী ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে।

বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে এ কর্মসূচির নির্দেশিকা জারি করে। নির্দেশিকাটি www.bb.org.bd এবং www.bb.org.bd/smespd_portal ওয়েবসাইটে পাওয়া যাবে। ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা এবং তাদের উদ্যোগে অর্থায়নের ব্যবস্থা করা।

কর্মসূচির প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিনিধিত্বকারী আট জেলার সব উপজেলা থেকে আবেদন নেয়া হয়েছে। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা। তরুণ উদ্যোক্তারা গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত নিজ নিজ উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন পড়েছে নেত্রকোনা জেলায়, পাঁচ হাজার ৩৫১টি। এরপরে রয়েছে রংপুরে দুই হাজার ৭৪৫টি, নওগাঁয় দুই হাজার ৪৫৬টি এবং ঝিনাইদহে দুই হাজার ১৯১টি। অন্য জেলাগুলোর মধ্যে হবিগঞ্জে এক হাজার ৫৫২টি, ভোলায় এক হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে এক হাজার ৩৪৩টি এবং ফেনীতে এক হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।

কর্মসূচির পরবর্তী পর্যায়ে বাকি ৫৬ জেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ১ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নির্ধারিত ফরম পূরণ করে নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒