Loading stocks...

রাজাপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ভরসা যুব সংস্থা

ঝালকাঠির রাজাপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে উঠান বৈঠক ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভরসা যুব সংস্থা।শুক্রবার বিকেলে উপজেলার চর ইন্দ্রপাশা আশ্রয়ণ প্রকল্পে জেলা তথ্য অফিসের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে নেতৃত্ব দেন ভরসা যুব সংস্থার সভাপতি রহিম রেজা ও সাধারণ সম্পাদক আলমগীর শরীফ। এ সময় উপস্থিত ছিলেন নবীন মাহমুদ, ইয়াসিন খান, সাজ্জাদ হোসেন, সোলায়মান, সংস্থার সদস্য সাবিনা ইয়াসমিন, ময়না আক্তার ও লামিয়া সাখিসহ অন্যরা।উঠান বৈঠকে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

রাজাপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ভরসা যুব সংস্থা
🔒