Loading stocks...

সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদের লন্ডন সফরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সৌজন্যসাক্ষাৎ

বীর চট্টগ্রামের কৃতিসন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং পুণ্যভূমি সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের স্থায়ী কমিটির চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ-এর সাথে আজ ১৬ আগস্ট লন্ডন সময় ২টা বাংলাদেশ সময় ৮টায় ইস্ট লন্ডনের অস্থায়ী কার্যালয়ে সৌজন্যসাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের একটি প্রতিনিধি দল।এ সময় উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের নবনির্বাচিত সেক্রেটারি মো. মাসুদুর রহমান, ট্রেজারার মো. শফিকুল ইসলাম জুয়েল, যুক্তরাজ্য শাখার সদস্য ইয়াছিন আলতাফ পারভেজ, মাওলানা মোহাম্মদ হাসান, মো. মাহবুবুর রহমান, মো. আব্দুল হালিম, মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।সৌজন্যসাক্ষাৎ শেষে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের সেক্রেটারি মো. মাসুদুর রহমানের উদ্যোগে উপস্থিত অতিথিদের সম্মানে একটি সৌজন্যমূলক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।এ সময় সিলেট ও চট্টগ্রামের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।সৌজন্যসাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকল অতিথি ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে সম্প্রীতি, সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধনে সিলেট-চট্টগ্রাম।

সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদের লন্ডন সফরে  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সৌজন্যসাক্ষাৎ
🔒