Loading stocks...

ফরিদপুর পৌরসভার থানাপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের পাশে বসতবাড়ি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার- ১

পাবনার ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি বসতবাড়ি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. সবুজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তার বাবা মো. মিন্টু পালিয়ে যান বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। একই স্থান থেকে মাদক সেবনের অভিযোগে মো. পলক (২০) নামে এক তরুণকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর পৌরসভার থানাপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের পাশে মিন্টুর বসতবাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল (ঈশ্বরদী)-এর উপপরিদর্শক মোহাম্মদ শের আলম।অভিযানকালে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বড় প্লাস্টিকের ব্যাগের ভেতর পলিথিন ও কসটেপে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় সবুজকে গ্রেপ্তার করা হলেও অভিযানের উপস্থিতি টের পেয়ে তার বাবা মিন্টু পালিয়ে যান বলে জানানো হয়েছে।অন্যদিকে, ওই বাড়িতে মাদক সেবনরত অবস্থায় মো. পলককে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার ঘটনায় পলাতক মিন্টু ও গ্রেপ্তার সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদপুর থানায় মামলা করা হয়েছে।এদিকে আবাসিক এলাকায় একটি বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে। মাদক মজুতের পেছনে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে শুধু প্রশাসনের একার পক্ষে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এর জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সোচ্চার থাকতে হবে।

ফরিদপুর পৌরসভার থানাপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের পাশে বসতবাড়ি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার- ১
🔒