Loading stocks...

সাঁথিয়ার নাগডেমরায় জুঁই ডেইরি ফার্মে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও ভেজাল দুধ তৈরির জেলি উদ্ধার , মালিকের দুই লাখ টাকা জরিমানা

 সাঁথিয়া উপজেলার নাগডেমরায় কেমিক্যাল ও জেলি জাতীয় পদার্থ মিশিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে ‘জুই ডেইরি ফার্ম’ নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানের মালিককে করা হয়েছে দুই লাখ টাকা জরিমানা । এ ছাড়াও অভিযান কালে উদ্ধারকৃত দুই হাজার লিটার ভেজাল দুধ ও দুই ব্যারেল ক্ষতিকর জেলি ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়েছে।রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।জানা গেছে,রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলার নাগডেমড়ায় অবস্থিত জুই ডেইরি ফার্মে অভিযান চালান পাবনা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনি। তিনি জানান, ফার্মটিতে দুধের পরিমাণ ও ঘনত্ব কৃত্রিমভাবে বাড়াতে জেলি এবং দুধ দীর্ঘসময় তাজা রাখতে ক্ষতিকর হাইড্রোজেন পার-অক্সাইড মেশানো হচ্ছিলো। এ সংবাদ জানার পর রবিবার ভোরে ফার্মটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে ভেজাল দুধ তৈরির প্রমাণ পাওয়ায় ফার্মের মালিক মো: মানিককে দুই লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দেয়া হয়। এছাড়াও ভেজাল দুধ ও ভেজাল দুধ তৈরির উপাদানসমূহ উপস্থিত লোকজনের সামনে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।অভিযান পরিচালনায় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহমুদ আলম এবং আনসার ব্যাটালিয়নের একটি দল সার্বিক সহযোগিতা করেন।চিকিৎসকদের মতে, জেলি ও হাইড্রোজেন পার-অক্সাইড মিশ্রিত ভেজাল দুধ মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে শিশুদের পরিপাকতন্ত্র ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে। এটি দীর্ঘদিন সেবনে পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ, লিভার ও কিডনির ক্ষতি এবং শিশুদের শারীরিক বৃদ্ধি ব্যাহত করে।

সাঁথিয়ার নাগডেমরায় জুঁই ডেইরি ফার্মে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও ভেজাল দুধ তৈরির জেলি উদ্ধার , মালিকের দুই লাখ টাকা জরিমানা
🔒