Loading stocks...

স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ

শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের জেলা ও মহানগর নেতাদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দলটিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা করা হয়।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের সর্বস্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা প্রদান করেন তারেক রহমান। এবারের নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগ না থাকলেও, স্থানীয়ভাবে নেতারা একক প্রার্থী দিতে পারলে তাকে দলগতভাবে সমর্থন দেওয়া হবে বলে জানানো হয়। দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বিষয়ে দলের সিদ্ধান্ত সামষ্টিক করার কথা বলা হয়েছে।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মঈনুল হাসান সাদিক জানান, স্থানীয় পর্যায়ের সব কোন্দল ও ভেদাভেদ দূর করে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান। দল ও সরকার যাতে কোনো প্রশ্নের মুখে না পড়ে, সেজন্য এখন থেকেই কাজ করার জন্য বলেছেন তিনি। লালমনিরহাট জেলা বিএনপির এক নেতা জানান, তৃণমূল থেকেই প্রার্থী নির্বাচন করা হবে এবং কেন্দ্র থেকে কোনো চাপ দেওয়া হবে না।

নির্বাচন কমিশন এখনও স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করলেও রাজনৈতিক দলগুলো প্রস্তুতি শুরু করেছে। বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আপাতত সাংগঠনিক কার্যক্রম ধীরগতিতে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্ব এড়াতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

প্রবাসীর সর্বস্ব লুট: কোটচাঁদপুরে স্ত্রীর প্রতারণা ও কথিত এনসিপি নেতার প্রাণনাশের হুমকির চাঞ্চল্যকর অভিযোগ

বায়তুল মামুর মাদরাসায় অভিভাবক এ সুধী সমাবেশ অনুষ্ঠিত

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, আহত ১

টাংগাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ

দুর্গাপুর উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমিটি গঠন

গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

কাফরুলে যুবদল নেতার ওপর গুলিবর্ষণ ও হত্যা: সুষ্ঠু তদন্তের দাবি

নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা

১১ দলীয় জোটে টানাপোড়েন, ৭ দলকে নিয়ে হেফাজতের নতুন উদ্যোগ

দৈনিক জিরো টেন

বুধবার, ২৯ জুলাই ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের জেলা ও মহানগর নেতাদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দলটিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা করা হয়।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের সর্বস্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা প্রদান করেন তারেক রহমান। এবারের নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগ না থাকলেও, স্থানীয়ভাবে নেতারা একক প্রার্থী দিতে পারলে তাকে দলগতভাবে সমর্থন দেওয়া হবে বলে জানানো হয়। দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বিষয়ে দলের সিদ্ধান্ত সামষ্টিক করার কথা বলা হয়েছে।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মঈনুল হাসান সাদিক জানান, স্থানীয় পর্যায়ের সব কোন্দল ও ভেদাভেদ দূর করে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান। দল ও সরকার যাতে কোনো প্রশ্নের মুখে না পড়ে, সেজন্য এখন থেকেই কাজ করার জন্য বলেছেন তিনি। লালমনিরহাট জেলা বিএনপির এক নেতা জানান, তৃণমূল থেকেই প্রার্থী নির্বাচন করা হবে এবং কেন্দ্র থেকে কোনো চাপ দেওয়া হবে না।

নির্বাচন কমিশন এখনও স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করলেও রাজনৈতিক দলগুলো প্রস্তুতি শুরু করেছে। বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আপাতত সাংগঠনিক কার্যক্রম ধীরগতিতে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্ব এড়াতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক জিরো টেন

প্রকাশক ও সম্পাদক:
মোসা: হাফসা আক্তার

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒